বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

চিত্রনায়ক নায়ক নাঈমের শরীরে অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১০০ বার

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈমের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) রাতে নায়কের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।অস্ত্রোপচারের খবরটি প্রকাশ করা হয়েছে নাঈম ও তার স্ত্রী অভিনেত্রী শাবনাজের যৌথ ফেসবুক পেজ থেকে। সেখানে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর এখন নাঈমের অবস্থা ভালো।

হাসপাতালের বেডে শুয়ে আছেন নাঈম, এমন একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘আপনাদের সবার প্রিয় নাঈম ভাইয়ের গতকাল (৬ নভেম্বর) রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাঈমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন’।উল্লেখ্য, ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন নাঈম ও শাবনাজ। ওই সময়ে তারা দর্শকমহলে জনপ্রিয় জুটি ছিলেন। একসঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। সেই কাজের সুবাদেই সুসম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের পূর্ণতা দিয়ে ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাঈম-শাবনাজ বিয়ে করেন। এরপরই সিনেমা থেকে দূরে সরে যান এই তারকা দম্পতি।গত দুই দশক ধরে একান্তে নিজেদের মতো করেই রয়েছেন নাঈম-শাবনাজ। বর্তমানে টাঙ্গাইলে নাঈমের গ্রামের বাড়িতেই বেশিরভাগ সময় কাটে তাদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories