বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আরো এক বসন্ত পার করলেন ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৮৭ বার

নব্বই দশক থেকে আজও তার জনপ্রিয়তা অক্ষুন্ন। তার অভিনয় দক্ষতায় আজও একইরকম মুগ্ধ দর্শক। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ার, বাণিজ্যিক ছবি থেকে অন্যধারার ছবিতে যার অবাধ যাতায়াত। তিনি আর কেউ নন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।এ অভিনেত্রী রবিবার (৭ নভেম্বর) আরো এক বসন্ত পার করলেন। দেখতে দেখতে ৫০ পেরিয়েছেন ঋতুপর্ণা, কিন্তু তিনি বারবার প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা।

এ বছরের জন্মদিন একটু অন্যরকম কাটছে নায়িকার। বর্তমানে পরিবারের সঙ্গে লন্ডনে জন্মদিন পালন করছেন নায়িকা। জন্মদিনের কিছুদিন আগেই পৌঁছে গিয়েছেন তিনি। পরিবারের সঙ্গেই কাটাবেন সারাদিন। এদিকে নায়িকার জন্মদিনে একটি জমজমাট পার্টির আয়োজন করেছেন তার স্বামী সঞ্জয় চক্রবর্তী।জন্মদিনের সকালেই ঋতুপর্ণাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন। আগামী দিনগুলো খুব আনন্দে কাটুক।’সময়টা বেশ ভালোই কাটছে নায়িকার, হাতে রয়েছে একের পর এক ছবি। এই পূজায় মুক্তি পেয়েছে তার একটি গান। বাপি লাবিড়ির সুরে গান গেয়েছেন ঋতুপর্ণা।ঋতুপর্ণা সেনগুপ্ত’র আগামী হিন্দি ছবি ‘ইত্তর’। কিছুদিন আগেই মুম্বাইয়ে সেই ছবির শুটিং করেছেন নায়িকা। একই সঙ্গে সম্প্রতি হিমাচলে আগামী বাংলা ছবির শুটিং শেষ করলেন ঋতুপর্ণা। ছবির পরিচালক তথাগত ভট্টাচার্য। সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ঋতুপর্ণার পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories