বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

২ দিনেই সূর্যবংশীর আয় ছাড়াল ৫০ কোটি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৬৪ বার

গত শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘সূর্যবংশী’। রোহিত শেঠির নির্মাণ এটি। আর তার ছবি মানেই শত কোটির ব্যবসা। তাই মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে বিশেষজ্ঞরা ধারণা করে আসছিলেন বক্স অফিস কাপাবে এটি। মুক্তির পর প্রমাণ মিললো তার। মুক্তির দুই দিনের মাথায় ৫০ কোটি ছাড়াল সূর্যবংশীর আয়।বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, মুক্তির দিন ভারতের বক্স অফিসে ‘সূর্যবংশী’ সংগ্রহ করেছে ২৬.২৯ কোটি রুপি। আর আন্তর্জাতিক বাজারে সংগ্রহ করেছে ৮.১০ কোটি রুপি। মুক্তির দ্বিতীয় দিন ভালো সংগ্রহ করবে বলে পূর্বাভাস দিয়েছিলেন তিনি।

সিনেমাটিকে হিট আখ্যা দিয়ে মুক্তির দ্বিতীয় দিনে গতকাল সিনেমাটি ২৫ কোটি রুপি সংগ্রহ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল বক্স অফিস ইন্ডিয়া। তবে আজ রোববার বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, গতকাল এ সিনেমা ভারতের বক্স অফিসে সংগ্রহ করেছে ২৪ কোটি রুপির মতো। সেই হিসাবে ভারতের বক্স অফিসে দুদিনে এ সিনেমার সংগ্রহ ৫০ কোটি রুপি ছাড়িয়েছে।

আজ ভারতে সাপ্তাহিক ছুটির দিন। সিনেপ্রেমীরা প্রেক্ষাগৃহে যাবেন। বলিউড হাঙ্গামা বলছে, তৃতীয় দিনে আজ ‘সূর্যবংশী’র সংগ্রহ ৩০ কোটি রুপি হবে।অক্ষয়-ক্যাটরিনার এ সিনেমা নিয়ে অন্তর্জালে তুমুল আলোচনা চলছে। ভারতে সাড়ে তিন হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পাওয়া ‘সূর্যবংশী’-কে ‘ব্লকবাস্টার হওয়ার পথে’ বলেছেন বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ।

সিনেমায় অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এ ছাড়া অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, অভিমন্যু সিং, নীহারিকা রাইজাদা, বিবন ভাতেনা, সিকান্দার খের, নিতিন ধীর, জাভেদ জাফরি প্রমুখ। অজয় দেবগন ও রণবীর সিংকে অতিথি চরিত্রে দেখা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories