মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

৭২ রানের বিশাল জয় পাকিস্তানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৬৪ বার

স্কটল্যান্ডকে ব্যাটে-বলে রীতিমত বিধ্বস্ত করে টানা পঞ্চম জয় তুলে নিল বাবর আজমের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার স্কটিশদের ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।এই নিয়ে এই পর্বের ৫ ম্যাচের সবগুলোতেই জয় পেল দলটি। আর স্কটিশরা মূল পর্ব থেকে বিদায় নিল কোনো জয় ছাড়াই।

শুরুতে ব্যাটিংয়ে নেমে বাবর আজম ও শোয়েব মালিকের দুর্দান্ত ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানের পাহাড়ে চড়ে পাকিস্তান। জবাবে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানে শেষ স্কটল্যান্ডের ইনিংস।লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে স্কটল্যান্ড। দলীয় ২৩ রানে অধিনায়ক কাইল কোয়েতজার (৯) বিদায় নেওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ইনিংসের অর্ধেক পার হতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। দলটির রান তখন মাত্র ৪১। এর মধ্যে ওপেনার জর্জ মানজির ব্যাট থেকেই আসে ১৭ রান, তাও ৩১ বল খেলে।চতুর্থ উইকেট হারানোর পর জুটি গড়েন রিচি বেরিংটন ও মাইকেল লিস্ক। ১৫ ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৮২ রানে। ওভারপিছু রান দরকার ২০-এর বেশি। এই অবস্থায় বেরিংটন ও লিস্কের জুটিতে আসে ৩২ বলে ৪৬ রান। তবে ১৬তম ওভারে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে লিস্ক (১৪) বিদায় নিলে ভাঙে এই জুটি। তবে বেরিংটন ৩৪ বলে ফিফটির দেখা পেয়ে যান। এরপর আফ্রিদির বলে একবার জীবন পাওয়া গ্রিভস (৪) ফেরেন রৌফের বলে বোল্ড হয়ে। বেরিংটন শেষ পর্যন্ত ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন।বল হাতে পাকিস্তানের স্পিনার শাদাব খান নেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি, হারিস রৌফ এবং হাসান আলী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories