রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

ডিসেম্বরেই চূড়ান্ত হবে ড্যাপ : তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১০০ বার

শুধু আবাসন নয়, সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করে নতুন ডিটেইল এড়িয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত হবে ডিসেম্বরেই। নতুন ড্যাপে সুযোগ থাকবে আবাসিক এলাকায় ট্রেড লাইসেন্স নেয়ার। এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।রবিবার সকালে রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি আয়োজিত ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তাদের করোনা প্রণোদনা প্যাকেজ বিতরণ সংকট বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ট্রেড লাইসেন্স পেতে উদ্যোক্তাদের হয়রানি পোহাতে হয়। ট্রেড লাইসেন্স প্রক্রিয়া ডিজিটাল করার মাধ্যমে হয়রানি কমানো সম্ভব। সরকার সে চেষ্টা করছে। ব্যাংক ঋণ পেতে ট্রেড লাইসেন্সের বদলে জাতীয় পরিচয়পত্র আমলে নেয়া যায় কিনা তা খতিয়ে দেখা হবে।এসময় স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, করোনা প্রণোদনা ঋণ বিতরণে কিছু কিছু অনিয়ম হলেও সামগ্রিক চিত্র অনেক ভালো। নতুন ড্যাপ বাস্তবায়ন হলে নাগরিক সুবিধা বাড়বে।সেমিনারে তুলে ধরা সিপিডি’র গবেষণায় দেখা যায়, করোনা প্রণোদনার অর্থ ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তাদের কাছে কাঙ্খিত হারে পৌঁছাচ্ছে না। এখনও প্রাতিষ্ঠানিক সংকটেই আটকে আছে নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি। পর্যাপ্ত তথ্যের অভাবে নীতি নির্ধারকরাও সময়োপযোগী পদক্ষেপ নিতে পারেন না বলেও দাবি করা হয়।আলোচকরা বলেন, নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হলেও অপ্রাতিষ্ঠানিক নারী ও উদ্যোক্তারা এখনও বাইরেই রয়ে গেছেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ ফেরতের মেয়াদ ২ বছরের বদলে ৩ করার দাবিও জানানো হয় সেমিনারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories