সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট চলবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৩৮ বার

জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।তারা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে চলমান ধর্মঘট নিয়ে তাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে এখনো কেউ কথা বলেনি। তাই তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (৭ নভেম্বর) বিকেলে ধর্মঘট চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী।রুস্তম আলী বলেন, আজ দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন গণপরিবহন মালিকরা। সেখানে গণপরিবহনে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পণ্য পরিবহনের মালিক-শ্রমিকদের সঙ্গে কেউ কথা বলেনি। এমন অবস্থায় তারা তেলের দাম কমানোর দাবিতে ধর্মঘট চালিয়ে যাবেন।এ বিষয়ে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মকবুল আহমেদ বলেন, আমরা ধর্মঘট প্রত্যাহার করব না। তেলের দাম কমলেই ধর্মঘট প্রত্যাহার করব। এছাড়া আমরা ধর্মঘট প্রত্যাহার করব না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories