রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

লঞ্চের ভাড়া ২৮.৮২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৪৪ বার

যাত্রী প্রতি ২৮.৮২ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছেন লঞ্চমালিকরা। পূর্বের কিলোমিটার প্রতি ১ টাকা ৭০ পয়সার সঙ্গে ০.৪৯ টাকা বৃদ্ধি করে এ ভাড়া নির্ধারণ করেন তারা।রোববার  (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএর কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে বৈঠকে এ প্রস্তাব করেন লঞ্চ মালিকরা।

বৈঠকের কার্যপত্র সূত্রে জানা গেছে, কিলোমিটার প্রতি যাত্রী ভাড়া ০.৪৯ টাকা বৃদ্ধির প্রস্তাব করেছেন লঞ্চমালিকরা। এতে পূর্বের কিলোমিটার প্রতি ১ টাকা ৭০ পয়সার সঙ্গে ওই টাকা যোগ করে ২ টাকা ১৯ পয়সা করা যেতে পারে বলে প্রস্তাব তাদের। নতুন ভাড়া কার্যকর হলে লঞ্চে যাত্রীদের ভাড়া বর্তমানের চেয়ে ২৮.৮২ শতাংশ বৃদ্ধি পাবে।বৈঠকের কার্যপত্রে উল্লেখ করা হয়, সবশেষ ২০১৩ সালে যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়। ওই সময় ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, ১০০ কিলোমিটার অধিক দূরত্বের জন্য জনপ্রতি যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪০ পয়সা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা নির্ধারিত হয়। কিন্তু ২০১৩ সালের পর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না পাওয়ায় যাত্রীদের ভাড়া আর বৃদ্ধি করা হয়নি।বলা হয়, সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযানের পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় নৌযান মালিক সমিতি বা সংস্থার পক্ষ থেকে ৬ নভেম্বর রাতের মধ্যে যাত্রী ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়। অন্যথায় নৌযান পরিচালনা বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories