রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশে ডিজেলের দাম কম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৯৭ বার

বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতিবেশী দেশ বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের তুলনায় কম। বৈশ্বিক পেট্রোল প্রাইসেস ডটকম ওয়েবসাইটের তথ্য অনুসারে, সারা বিশ্বে পেট্রোল গড় দাম প্রতি লিটার ১০৬ দশমিক ৩৬ টাকা। যা বাংলাদেশের দামের চেয়ে ২৬.৩৬ টাকা বেশি।বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ৮০ টাকা, যা কলকাতায় বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০৪ টাকা (৯০ রুপি) এবং নয়াদিল্লিতে ১১৪ টাকা (৯৮.৪২ রুপি)।

গত ১ নভেম্বর জারি করা এক পরিসংখ্যান অনুসারে, পাকিস্তানে ডিজেল এবং কেরোসিন পাকিস্তানি রুপিতে লিটার প্রতি ১৪২.৬২ রুপিতে বিক্রি হচ্ছে, যেখানে শ্রীলংকায় দাম প্রতি লিটার শ্রীলংকান ১৪৪ রুপি এবং নেপালে  প্রতি লিটারে ১১২.৩৯ নেপালী রুপিতে।এতে বলা হয়, কলকাতায় প্রতি লিটার পেট্রোল ১২১ টাকায় বিক্রি হচ্ছে, বাংলাদেশে তেলের কম দামের কারণে জ্বালানি পাচার হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে। একারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার ডিজেল ও কেরোসিনের দাম পুন:নির্ধারণ করেছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, কারণ তারা প্রতি লিটার ডিজেল লিটার ১৩.০১ টাকায় এবং ফার্নেস অয়েল প্রতি লিটার ৬.২১ টাকায় বিক্রি করে, যা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক কম।বিপিসি ২০২১ সালের অক্টোবরে ৭২৬.৭১ কোটি টাকা ভর্তুকি দিয়েছে, কারণ এটি কম দামে বিভিন্ন ধরণের পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করেছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে এর দাম বেড়েছে। বিপিসি গত পাঁচ মাসে ডিজেলে ১ হাজার ১৪৭.৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছ।

বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী ভারতসহ অনেক দেশ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে নিয়মিত জ্বালানির দাম পুননির্ধারণ করছে।আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও পরামর্শক খন্দকার আবদুস সালেক সুফি বলেন, বাংলাদেশ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিচ্ছে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং বাংলাদেশের অর্থনীতি আগের সময়ের চেয়ে বৃহৎ হচ্ছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ নভেম্বর, ২০২১ তারিখে ভারতে ডিজেলের বাজার মূল্য ছিল প্রতি লিটার ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রুপি। এসময় বাংলাদেশে ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৬৫ টাকা, যা ভারতের চেয়ে লিটার প্রতি ৫৯.৪১ টাকা কম।সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার ডিজেল প্রতি লিটার ৮০টাকা ও কেরোসিন প্রতি লিটার ৬৫ টাকা পুননির্ধারণ করেছে। ২০১৬ সালের ২৪ এপ্রিল একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্য কমিয়ে পেট্রোলিয়াম পণ্যের দাম পুননির্ধারণ করা হয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories