সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

পূজামণ্ডপে হামলা : কুমিল্লার মেয়রের পিএস বাবু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৩২ বার

কুমিল্লা নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে হামলার ঘটনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মাইনুদ্দিন আহম্মেদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাতে খাগড়াছড়ি জেলার সাজেক এলাকা থেকে বাবুকে গ্রেপ্তারের পর রাতেই তাকে কুমিল্লায় নেয়া হয়।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, নগরীর নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় পূজা উদযাপন কমিটির করা মামলায় মইনুদ্দিন আহমেদ বাবুকেও আসামি করা হয়। ঘটনার পর থেকে বাবু পলাতক ছিলেন।গত ১৩ই অক্টোবর নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের সংগ্রহ করা সিসিটিভির ফুটেজের মাধ্যমে পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনার প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে শনাক্ত করে পুলিশ। ২১শে অক্টোবর তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে পরদিন কুমিল্লা আনা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories