সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

আফগানিস্তানকে হারিয়ে সেমিতে যেতে চায় নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৮০ বার

নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে রবিবার আফগানিস্তানের মোকাবেলা করবে নিউজিল্যান্ড। ম্যাচ জিতলেই সেমিতে পা রাখবে কেন উইলিয়ামসনের দল। ম্যাচ শুরু বিকাল ৪টায়।টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইটা শেষের দিকে। ম্যাচ বাকি আর তিনটি। দুই নম্বর গ্রুপ থেকে এরই মধ্যে সেমি নিশ্চিত করেছে পাকিস্তান। তাদের সঙ্গী কে হবে নিউজিল্যান্ড নাকি ভারত?

সুপার টুয়েলভে খেলা চার ম্যাচে পাকিস্তান ছাড়া আর কেউ হারাতে পারেনি নিউজিল্যান্ডকে। এমনকি র‌্যাংকিং টেবিলে তাদের ওপরে থাকা ভারতও না। আফগানদের বিপক্ষে তাই জয়ের পাল্লা ভারী কিউইদেরই।তবে শর্ট ফরম্যাটের ক্রিকেটে আফগান স্পিন অ্যাটাক যেন এক আতঙ্কের নাম। চোটের কারণে ভারতের সাথে হারের ম্যাচে ছিলেন না স্পিনার মুজিব উর রহমান। এই ম্যাচে মুজিব ফিরলে ধারালো স্পিন নিয়েই নামবে মোহাম্মদ নবীর দল।  গ্রুপ টেবিলে নিউজিল্যান্ডের পিছু পিছু হাটছে ভারত। গেল ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাদের ব্যাটিং ঝড় দেখেছে বিশ্ব। আফগানদের সরিয়ে উঠে এসেছে তিনে। সে কারণে পা হরকানোর কোনো সুযোগ নেই কিউইদের। ম্যাচ জিতলে পাকিস্তানের সঙ্গী হবে কেন উইলিয়ামসনের দল।আশা হারাচ্ছে না আফগানরাও। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের ম্যাচের দিকে তাকিয়ে থাকার প্রত্যয় তাদের। নামিবিয়া যদি অঘটন ঘটিয়ে দেয় তবে নেট রান রেটে বিপদ হতেই পারে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories