সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

মারিলিয়াকে জোড়া গোল উৎসর্গ করলেন নেইমার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৭৭ বার

শনিবার রাতে বোর্দোর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষের মাঠে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচটিতে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।তার এই জোড়া গোলের উদযাপন ছিলো কিছুটা ভিন্ন রকম। নিজের এ দুই গোল তিনি উৎসর্গ করেছেন সদ্য বিমান দুর্ঘটনায় মারা যাওয়া ব্রাজিলিয়ান সঙ্গীত শিল্পী মারিলিয়া মেন্ডোনাকে।

ম্যাচের ২৬তম প্রথম গোল করার পরে ব্রাজিলিয়ান সুপারস্টার তার জার্সি ওপরে তুলে ব্রাজিলের গায়িকা এবং ল্যাটিন গ্র্যামি বিজয়ী মারিলিয়া মেন্ডোনাকে উৎসর্গ করা একটি বার্তা প্রকাশ করেন।জার্সির নিচে থাকা টি-শার্টে লেখা ছিল, ‘আমি চিরকাল তোমার ভক্ত থাকব, কষ্টের রাণী। শান্তিতে থাকো মারিলিয়া মেন্ডোনা।’পরে ম্যাচের ৪৩তম মিনিটে করা দ্বিতীয় গোলটিও মেন্ডনকে উৎসর্গ করেন নেইমার। তার দুটি গোলেই ফরাসি তারকা কাইলিয়ান এমবাপের এসিস্ট ছিলো।২৬ বছর বয়সী মেন্ডোনা ব্রাজিলের একজন তারকা সঙ্গীত শিল্পী। শুক্রবার (৫ নভেম্বর) বিমান দুর্ঘটনায় তিনি, তার চাচা এবং দুই পাইলট মারা যান। সেই রাতে মিনাস গেরাইস রাজ্যে একটি কনসার্টে যাচ্ছিলেন মেন্ডোনা। তিনি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। যেখানে তাকে সেই বিমানে উঠতে দেখা গিয়েছিল।ম্যাচের আগে শুক্রবার রাতে একটি টুইট করেন। সেখানে লেখেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, আমি প্রত্যাখ্যান করি (এই খবর)।’ইনস্টাগ্রামে একটি মুহূর্তের ভিডিও শেয়ার করে তিনি লেখেছেন, ‘আমার কাছে থাকা সেরা চমকগুলির মধ্যে একটি। আমার জীবনে তোমার থেকে আমার জন্য ‘শুভ জন্মদিন’ গান গাওয়া ছিল আমার কাছে সম্মানের বিষয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories