রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

বেইজিংয়ে মৌসুমের প্রথম তুষারপাত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৫৮ বার

শনিবার সন্ধ্যা থেকে চীনের রাজধানী বেইজিংয়ে মৌসুমের প্রথম তুষারপাত অব্যাহত রয়েছে, এতে এ অঞ্চলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বেইজিং আবহাওয়া কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ গিউ জিনলান বলেন, শনিবার দিনের শুরুতে বৃষ্টির পরে নগরীর একটি বড় অংশে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তুষারপাত হয়েছে, রবিবার দুপুর অথবা বিকেল পর্যন্ত তুষারপাত অব্যহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গিউ বলেন, নগরীর কাছাকাছি এবং দক্ষিণাংশে তুষারপাত ৬ থেকে ১২ মিলিমিটার হতে পারে, এলাকায় ১০ মিলিমিটার পর্যন্ত তুষারপাত জমেছে। তীব্র বাতাসের সঙ্গে তাপমাত্রা মারাত্মকভাবে কমছে।ট্রাফিক কতৃপক্ষ জানায়, রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৬৪টি বাসরুট বাতিল করা হয়েছে, বহুমুখী এক্সপ্রেসওয়ের অনেক সেকশন বন্ধ করে দেয়া হয়েছে।নগর কতৃপক্ষ তীব্র শৈত্যপ্রবাহ, তীব্র বাতাস, রাস্তা বরফে ঢেকে যাওয়ার পাশাপাশি তুষারঝড়ের কারণে ইয়েলো অ্যালার্ট জারি করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories