রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

হিরো আলমের সিনেমায় গাইবেন রানু মণ্ডল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৬৫ বার

একের পর এক চমক দিয়ে যাচ্ছেন হিরো আলম। তবে তার যেমন ভক্ত রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। খুব শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন হিরো আলম। তার নতুন দুই সিনেমায় দুটি গানে কণ্ঠ দেবেন রানাঘাটের স্টেশন থেকে বলিউডে পৌঁছে যাওয়া রানু মণ্ডল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।তিনি বলেন, ‘রানু মণ্ডলের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমার ছবিতে গান গাইতে সম্মতি দিয়েছেন। আশা করি তার গানগুলো দর্শকরা গ্রহণ করবে।’হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দুটি পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। আগামী ২০ নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হবে।

অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করে ধামাকা দেখিয়েছেন হিরো আলম। কয়েক দিন পর পরই বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ও আরবি ভাষায় নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন; যা কিনা ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হচ্ছে।প্রসঙ্গত, হিরো আলম ও রানু মণ্ডল দুজনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নেটাগরিকদের নজরে এসেছেন। হিরো আলম তার নিজ গতিতে কাজ করে গেলেও রানু মণ্ডল ছিটকে পড়েছেন। বলিউডে সুযোগ পেলেও ভাগ্যের নির্মম পরিহাসে আবারও সেই স্টেশনেই ফিরতে হয়েছে তাকে। কাটাচ্ছেন মানবেতর জীবন। সম্প্রতি দুজনই ভাইরাল ‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে আলোচনায় এসেছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories