বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

খারাপ করলে মেনে নিতে হয়: অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১১০ বার

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। খেলাপ্রেমীদের চোখ এখন টেলিভিশনের পর্দায়। যদিও এবারের বিশ্বকাপ বাংলাদেশের জন্য হতাশার। হার দিয়ে এই মিশন শুরু করা বাংলাদেশ দল সুপার টুয়েলভে গিয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছে।এ অবস্থায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় দুবাইতে নিয়ম রক্ষার শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় টাইগাররা। এর ঠিক আগ মুহূর্তে একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে মাশরাফির সঙ্গে অতিথি হয়ে আসেন অপু বিশ্বাস। অনুষ্ঠানের মূল উপজীব্য চলমান বিশ্বকাপ।

অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ক্রিকেট খেলা দেখে না এমন মানুষ দেশে কমই আছে। খেলা তো এমনই হয়; ভালো-মন্দ মিলিয়ে দল খারাপ করলে মেনে নিতে হয়।বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ‘বিগ ফ্যান’ অপু বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, মাশরাফি ভাইকে আমি আদর্শ মানুষ মনে করি। আমার পরিবারকেও এই মেসেজটা দেই। আমার সন্তানকেও এই নামটি বলেছি। সে (আব্রাম খান জয়) কিন্তু এই নামটা জানে। মুশফিক ভাইকে আমি গুড উইশ জানাই। যেহতেু তিনি বগুড়ার মানুষ। অলওভার ক্রিটেক টিমের জন্য শুভ কামনা রইলো। হার-জিৎ খেলারই অংশ।শৈশবের স্মৃতি প্রসঙ্গে অপু বলেন, আমার নাম অপু। যে কারণে ছোটবেলায় অনেকে মনে করতো আমি ছেলে। আমাদের যখন খেলা হতো আমাকে মেয়েদের গ্রুপে দিতো। কিন্তু আমি ছেলেদের গ্রুপে যাওয়ার চেষ্টা করতাম। বিশেষ করে ক্রিকেট খেলার সময়। আর ক্রিকেটের মধ্যে আমার পছন্দের পার্ট হলো ব্যাট করা; বোলিং নয়বাংলাদেশ যখন ভালো খেলে, মাঠে চার-ছয় মারে তখন ভালো লাগে বলেও জানান এ অভিনেত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories