সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

আফগানদের বিপক্ষে অজিদের টেস্ট সিরিজ স্থগিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৮৯ বার

আগামী ২৭ নভেম্বর হোবার্টে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার।  কিন্তু শুক্রবার এক বিবৃতিতে এই টেস্ট আপাতত না খেলার কথা জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ স্থগিত রাখা হচ্ছে। তবে এই মৌসুমে বিগ ব্যাশ লিগে আফগানিস্তানের ক্রিকেটাররা খেলবেন।

আফগানদের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে এই টেস্ট সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু কোভিডের কারণে তা পিছিয়ে যায়। তবে এই বছর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। তারা সিদ্ধান্ত নেয়, সে দেশে মহিলাদের খেলাধুলোয় অংশ নিতে দেবে না তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া এর তীব্র বিরোধিতা করে। গত মাসেই জানিয়ে দেওয়া হয়, এই সিদ্ধান্তের বদল না হলে তারা আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে না, ‘আফগানিস্তান-সহ সারা বিশ্বে পুরুষ ও মহিলাদের ক্রিকেটের প্রতি সমান দায়বদ্ধ অস্ট্রেলিয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এই টেস্ট ম্যাচ স্থগিত রাখা উচিত।’চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই দুবাইতে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আইসিসি-র বৈঠক হওয়ার কথা রয়েছে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories