মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

শুক্রবার দুপুরেই দেশে ফিরবে বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২০৭ বার

বিশ্বকাপ শেষে আজ শুক্রবার দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে হারের পর আর আরব আমিরাতে থাকা হবে না বাংলাদেশ দলের। শুক্রবার দুপুরেই দেশের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দল। প্রায় চার ঘণ্টা বিমান যাত্রা শেষে বাংলাদেশ সময় বিকেল ৫টায় রাজধানী ঢাকায় অবতরণ করবে সব হেরে ফেরা টাইগার বহর।
দেশে ফেরার পর অবশ্য বেশিদিন বিশ্রাম বা বিরতি পাবে না বাংলাদেশ দল। কেননা আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর আবার রয়েছে দুইটি টেস্ট ম্যাচ। এ দুই সিরিজের জন্য ১২ তারিখ থেকেই শুরু হয়ে যাবে দলীয় অনুশীলন।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, আগামী ৮-৯ তারিখের মধ্যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে দেয়া হবে। একইসঙ্গে টেস্ট সিরিজেরও দল ঘোষণা করা হবে কি না এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories