চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারত সফরে যাবে নিউ জিল্যান্ড। সেখানে দলটি খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট। যদিও টেস্ট সিরিজে কিউইরা পাচ্ছে না ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোমকে। টানা জৈব-সুরক্ষা বলয়ে থাকার ধকল এড়াতে নিজেদের সরিয়ে নিয়েছেন তারা।ভারত সফরের জন্য বৃহস্পতিবার ১৫ জনের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও অফ স্পিনার উইলিয়াম সমারভিল রয়েছেন দলে। তাদের সঙ্গে আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। পেস আক্রমণে যথারীতি আছেন টিম সাউদি, নিল ওয়্যাগনার ও কাইল জেমিসন।
গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে বিজে ওয়াটলিং অবসরে যাওয়ায় প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে দলে আছেন টম ব্লান্ডেল। বিকল্প হিসেবে থাকছেন ডেভন কনওয়ে।এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে পথচলা শুরু করবে নিউ জিল্যান্ড।আগামী ১৭ নভেম্বর টি-টোয়েন্টি দিয়ে ভারত সফরের শুরুটা করবে নিউ জিল্যান্ড। আর কানপুরে প্রথম টেস্ট শুরু ২৫ নভেম্বর, মুম্বাইয়ে ৩ ডিসেম্বর শুরু দ্বিতীয় টেস্ট।নিউ জিল্যান্ড টেস্ট স্কোয়াড:কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, উইলিয়াম সমারভিল, টিম সাউদি, রস টেইলর, উইল ইয়াং, নিল ওয়্যাগনার।
Leave a Reply