সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

পরিবহন ধর্মঘট: বিকল্প বাহনও থামিয়ে দিচ্ছে শ্রমিকরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৭৭ বার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে খুলনায় সকল পণ্য পরিবহণ ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।এদিকে হঠাৎ করেই ট্রাক ও বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। ট্রাকের অভাবে দূর দূরান্ত থাকা আসা পন্যবাহি ট্রাকগুলো আটকে গেছে। এতে বিভিন্ন কাঁচামাল ও শাক সবজি নষ্ট হওয়ার আশংকা রয়েছে।

আর বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যে পৌছাতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। জরুরি প্রয়োজনে বিকল্প ইজিবাইক, মটরসাইকেলে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।তবে পরিবহন শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থামিয়ে দিচ্ছেন অটোরিকশাসহ বিকল্প বাহন।  তেলের দাম কমানো বা পরিবহনে ভাড়া বৃদ্ধির দাবি সরকার না মানলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories