রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

দ্বিতীয় স্বামীকে নিয়ে ওমরাহ হজ করতে যাচ্ছেন মাহি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৪৯ বার

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। সদ্য বিবাহিত দ্বিতীয় স্বামী কামরুজ্জামান সরকার রাকিবকে সঙ্গে নিয়েই ওমরাহ করবেন তিনি।মাহিয়া মাহি জানিয়েছেন, ওমরাহ পালনের উদ্দেশ্যে নভেম্বরেই সৌদি আরবে যাত্রা করবেন তিনি। এজন্য কাজ থেকে ১৫ দিনের ছুটি নেবেন তিনি।

মাহি আরও বলেন, ওমরাহ পালনের তারিখ এখনও ঠিক হয়নি। আপাতত কোনো শিডিউল রাখছি না। এর আগে কখনও পবিত্র মক্কা শরীফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, অনুভূতিটা সত্যিই অন্যরকম।বর্তমানে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ড্রাইভার’ সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত মাহি। এতে গাড়িচালক চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল।মাহি জানান, ‘ড্রাইভার’র প্রথম লট শেষ হলেই সৌদি আরবে উড়াল দেবেন এই অভিনেত্রী। এরপর ওমরাহ পালন শেষে আবারও শুটিংয়ে ফিরবেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories