সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন শিল্পার স্বামী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৩৭ বার

সোশ্যাল মিডিয়া ছাড়লেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গত জুলাইয়ে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হন ব্যবসায়ী রাজ। প্রায় দুই মাস কারাগারে থাকার পর বর্তমানে জামিনে মুক্ত তিনি। এরপর থেকেই আড়ালে রয়েছেন। এবার সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিলেন তিনি।মাইক্রোব্লগিং সাইট টুইটার এবং ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করেছেন তিনি। গ্রেপ্তার হওয়ার আগে এই দুই মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন রাজ। স্ত্রী শিল্পার সঙ্গে মজার ভিডিও পোস্ট করতেন তিনি।

এদিকে কারামুক্ত হওয়ার পর এখনো শিল্পা ও রাজকে একসঙ্গে দেখা যায়নি। এমনকি কিছুদিন আগে সন্তানদের নিয়ে শিল্পা ছুটি কাটাতে গেলেও সেখানে ছিলেন না তার স্বামী। অনেকেই ধারণা করছেন— রাজের কাছ থেকে দূরে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন শিল্পা। এছাড়া এটি রাজ-শিল্পার সংসার ভাঙারও ইঙ্গিত বলেও মনে করছেন কেউ কেউ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories