রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

রোনালদোর জোড়া গোলে ম্যানইউর রক্ষা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৯৪ বার

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গতকাল আটালান্টার বিপক্ষে হার দেখছিল ইউনাইটেড। নির্ধারিত সময়ে দলটির বিপক্ষে ১-২ গোলে পিছিয়ে ছিল ম্যানচেস্টারের ক্লাবটি। তখনই রোনালদোর ঝলক। ইনজুরি সময়ের প্রথম মিনিটে ডি বক্সের বাইরে জটলা থেকে বল পেতেই রোনালদোর ডান পায়ের জোরাল শট খুঁজে নেন জালের ঠিকানা। ফলে হারের হাত থেকে রক্ষা পায় ম্যানইউ।হতাশার ড্রয়ে ম্যাচ শেষ করার আগে ঘরের মাঠ অ্যাটলেটি আজ্জুরি ডি’ইতালিয়ায় দুইবার এগিয়ে গিয়েছিল আটালান্টা। ১২ মিনিটে জসিপ ইলিসিচের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রোনালদোই সেই গোল শোধ দিয়েছিলেন ম্যানইউর হয়ে। এরপর ৫৬ মিনিটে দুবান জাপার্তা দারুণ এক গোল করলে জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিক সমর্থকরা।

তবে তাদের জন্য আবার ওই ‘রোনালদো বিপত্তি’। চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে আগের দেখায় এই রোনালদোর কারণে হার দেখেছিল আটালান্টা। ওল্ড ট্রাফোর্ডে হওয়া সেই ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যানইউর কাছে ২-৩ গোলে হারে আটালান্টা। রেড ডেভিলসের হয়ে শেষ গোলটা করেন রোনালদোই।চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে শেষ মুহূর্তে গোল করে ভিয়ারিয়ালের বিপক্ষেও ইউনাইটেডকে জয় এনে দিয়েছিলেন রোনালদো। সেদিন শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে রেড ডেভিলস সমর্থকদের উল্লাসে মাতান এই পর্তুগিজ তারকা।পয়েন্ট ভাগাভাগি করলেও রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড এখন ‘এফ’ গ্রুপের শীর্ষেই আছে। তাদের সমান ৭ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে দুইয়ে। গতকাল ইয়াং বয়েজকে ২-০ গোলে হারিয়ে এই জায়গা দখল করে স্প্যানিশ ক্লাবটি। প্রথম ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে চমক দেখালেও, পয়েন্ট টেবিলের সবার তলানিতে এখন ইয়াং বয়েজ। আটালান্টা ৫ পয়েন্ট নিয়ে আছে তিনে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories