শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

দুই মামলায় রিজভী-এ্যানীসহ ৬৪ জনকে অব্যাহতির আবেদন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৭৮ বার

রাজধানীর হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৬৪ জনকে অব্যাহতির আবেদন জানিয়ে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম পুলিশের দেওয়া অভিযোপত্রটি দেখিলাম মর্মে সই করে বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।আজ মঙ্গলবার (২ নভেম্বর) হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১ নভেম্বর) রাজধানীর মগবাজার এলাকায় নাশকতার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় ৪৩ জনকে অভিযুক্ত করে এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৬৪ জন অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম পুলিশের দেওয়া চার্জশিটটি দেখিলাম বলে সই করে বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।মামলাটির অভিযোগে থেকে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন শেষ করে বিএনপি। এরপর সন্ধ্যা পৌনে ৬টার দিকে মগবাজারের আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত হয়। সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন পুলিশ। এ মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি অভিযোগপত্র জমা দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories