শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

স্টেজে ফিরছেন জেমস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২১৫ বার

জেমস। নামটি শুনলেই ভক্তদের উন্মাদনা বেড়ে যায়। বাংলা গানের ইতিহাসে এক মহাকাব্য সমান অংশ দখল করে আছেন তিনি। গুরু হিসেবে খ্যাত জেমসের গান মানেই শ্রোতাদের সীমাহীন উচ্ছ্বাস। আর তিনি যখন কনসার্টে গিটার হাতে গাইতে শুরু করেন, তখন সামনে থাকা হাজারো ভক্তের হৃদয়ে ঝড় ওঠে। প্রিয় গায়কের সঙ্গে কণ্ঠ মেলান সবাই। যেন এক অন্যভুবনে চলে যেতে চায় সবাই। সেই ভক্তদের জন্য দারুণ এক সুখবর। বড় আয়োজনের একটি কনসার্টে গাইতে চলেছেন জেমস।আগামী শুক্রবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে এই আয়োজন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বসবে সঙ্গীতের আসরটি। এর নাম দেওয়া হয়েছে ‘নভেম্বর রেইন’। এই কনসার্টের মূল আকর্ষণ হিসেবে থাকছেন নগরবাউল জেমস। তথ্যটি নিশ্চিত করেছেন তার মুখপাত্র রবিন।

এই কনসার্টের আয়োজন করেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটি আশা করছে, চলতি বছরের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে এটি। এতে নগরবাউল ছাড়া আরও ৭টি ব্যান্ড অংশ নেবে। এগুলো হলো- আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। নির্ধারিত ফি-এর বিনিময়ে অনলাইনে কনসার্টটির টিকিট কেনা যাবে। তবে সেটার দাম কত হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories