শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

৫৬ বছরে পা দিলেন বলিউড ‘কিং খান’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২১৯ বার

বলিউড বাদশা শাহরুখ খান। মঙ্গলবার (২ নভেম্বর) ৫৬ বছরে পা রাখলেন তিনি। তার জন্মদিন ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই ভক্তদের। প্রতিবছর প্রিয় তারকার বিশেষ এই দিনটিতে মান্নাতের সামনে ভিড় করেন তারা। রাজকীয় প্রাসাদের বারান্দায় এসে হাজার হাজার ভক্তদের উদ্দেশে হাত নাড়েন প্রেম কিংবা রোমান্সের এ রাজা।কিন্তু এবার তার জন্য জন্মদিনটি একদমই আলাদা। কারণ ছেলে আরিয়ানের মাদক মামলা ও জেল, সব মিলিয়ে জন্মদিনের সেই উচ্ছ্বাস নেই বলিউড বাদশার মনে।

শাহরুখ-গৌরীর পরিচিত মহল সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মাসকয়েক আগে থেকে আলিবাগের আলিশান বাড়িতে শাহরুখের জন্মদিন উদযাপনের পরিকল্পনা করে রেখেছিলেন তারকা দম্পতি। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেছে আরিয়ান খানের ঘটনায়।যদিও ছেলের জামিনের পর হাসি ফিরেছে শাহরুখ পরিবারে। অপরদিকে আরিয়ানের জেলমুক্তির দিন থেকে মান্নাতের বাইরে সারাক্ষণ ভিড় লেগে রয়েছে। এ অবস্থায় কোনোভাবেই ছেলেকে নিয়ে আলিবাগে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না বলিউড বাদশা। মান্নাতেই ঘরোয়াভাবে জন্মদিনটা কাটাবেন তিনি।১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের দিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories