রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

বান্দরবানের রুমায় সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৭৬ বার

বান্দরবানের রুমায় অস্বচ্ছল দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে রুমা সেনা জোন।বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি এর পৃষ্ঠপোষকতায় রুমা ২৮ বীর জোন কর্তৃক অস্বচ্ছল ১৫টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

 (সোমবার ) সকালে ক্যাপ্টেন এম রবিউল ইসলাম সজিব সঞ্চালনায় মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার ইকবাল, পিএসসি।এছাড়াও উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, মহিলা ভাইস চেয়ারম্যান নু¤্রাউ মারমা, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, উপজেলার বিভিন্ন প্রিন্ট্র ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং গণমান্য ব্যক্তিবর্গ।মানবিক সহায়তা প্রদান কালে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার ইকবাল বলেন, পাবর্ত্য অঞ্চলে জনগণের নিরাপত্তায় সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করে আসছে। অপারেশন উত্তরণের পাশাপাশি প্রান্তিক ও পিছিয়ে পড়া অসহায় মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে সব রকমের সহযোগীতা অব্যাহত রয়েছে। তিনি পার্বত্য জেলা সমূহের দুর্গম অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসীদের দমন কার্যক্রমে তথ্য প্রদান সহ বিভিন্ন ভাবে সেনাবাহিনীকে সহযোগীতা করার জন্য সকলকে আহ্বান জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories