সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

বিশ্বকাপে ব্যর্থতার জন্য আইপিএল-কে দুষলেন ‘ক্লান্ত’ বুমরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৪৪ বার

পর পর দুই ম্যাচে ব্যর্থ বিরাট কোহলীরা। পাকিস্তানের বিরুদ্ধে ১৫১ রান করেছিল ভারত। রবিবার থেমে যেতে হল ১১০ রানে। ব্যর্থতার দায় আইপিএল-এর কাঁধেই চাপাতে চাইলেন যশপ্রীত বুমরা। সাংবাদিক বৈঠকে উত্তর দিলেন রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েও।আইপিএল-এর পরেই বিশ্বকাপের চাপ। কোটিপতি লিগকে দুষলেন বুমরা। তিনি বলেন, “বিশ্রামের দরকার হয়। টানা ছ’মাস খেলতে থাকা সহজ নয়। পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন হয়। সেটা মনের মধ্যে চলতে থাকে। কিন্তু মাঠে নামলে সেটা ভাবলে চলে না। বিসিসিআই চেষ্টা করেছে আমাদের সাহায্য করতে। কিন্তু সূচি কী হবে সেটা আমাদের হাতে থাকে না। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকলে মানসিক ক্লান্তি আসেই। কিন্তু কিছু করার নেই।

বুমরা বলেন, “বড় রান দরকার ছিল। এই পিচে পরের দিকে ব্যাট করা সহজ, তাই ১০-২০ রান বেশি করার চেষ্টা ছিল আমাদের। বোলারদের সাহায্য করার জন্যই সেটা করতে চেয়েছিল ওরা। কিন্তু মারতে গিয়ে পর পর উইকেট হারাতে হয় আমাদের।”প্রথমে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। এর পরেও মুহ্যমান নন বুমরা। তিনি বলেন, “খেলায় হার জিত থাকবেই। জিতলে আমরা যেমন খুব আনন্দে মাতি না, তেমনই হারের পর ভেঙে পড়া উচিত নয়। এটাই খেলার ধর্ম। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হয়ে গিয়েছিল বলেই মত বুমরার। তিনি বলেন, “আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হয়ে গিয়েছিল। আজ বল করার সময় আমাদের লেংথ বলগুলো সে ভাবে কাজে লাগেনি। কিন্তু ওরা বল করার সময় সেই বল ঠিক মতো ব্যাটে আসছিল না। সেই কারণেই আমরা আগে ব্যাট করতে নেমে বেশি রান করার চেষ্টায় আক্রমণাত্মক ব্যাট করছিলাম। টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নিল।”অশ্বিনের অভিজ্ঞতা কাজে লাগতে পারে মেনে নিলেও প্রথম একাদশ ঠিকই ছিল বলে মত বুমরার। তিনি বলেন, “অশ্বিন অভিজ্ঞ। কিন্তু কে নামলে কী হতে পারত তা বলা যায় না। আমরা আরও রান করতে পারতাম, আরও তাড়াতাড়ি উইকেট ফেলতে পারতাম, কিন্তু সেটা হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories