মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

সেমিফাইনালে চোখ ইংল্যান্ডের, টিকে থাকার লড়াই শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১০৮ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।সমীকরণে আজকে ম্যাচ জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে ইংলিশদের। সুপার টুয়েলভে দূর্দান্ত খেলে এরই মধ্যে তিন ম্যাচেই দাপট দেখিয়েই জয় তুলে নেয় ইংল্যান্ড। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে এবং পরের দুই ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে সমান ব্যবধান ৮ উইকেটে হারায় মরগান বাহিনী। 

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে সুপার টুয়েলভ শুরু করলেও পরের দুই ম্যাচে হেরে যায় শ্রীলঙ্কা। সাউথ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে দাসুন শানাকা বাহিনী। তবে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সেমির আশা এখনো বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। তাই সেমির দৌঁড়ে টিকে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে মরিয়া লঙ্কানরা।পরিসংখ্যানে টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। আটবার জিতেছে ইংলিশরা। চারবার জয় শ্রীলঙ্কার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবারের দেখায় তিনবার ইংল্যান্ড ও একবার জিতেছে শ্রীলঙ্কা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories