শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :

আর্জেন্টাইন তারকা আগুয়েরো হাসপাতালে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৩০ বার

বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে সার্জিও আগুয়েরোকে। সেখানে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শারীরিক পরীক্ষা করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা।লা লিগার ম্যাচে শনিবার প্রথমার্ধের শেষ দিকে আগুয়েরো ইশারা দিয়ে জানান, তিনি মাঠ ছাড়তে চান। বুকে হাত দিয়ে মাঠে কিছুক্ষণ শুয়ে থাকতে দেখা যায় তাকে। মেডিকেল স্টাফরা তখন ছুটে যান। এর পর আগুয়েরো নিজেই উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে মাঠ ছেড়ে যান।

বার্সেলোনার ভারপ্রাপ্ত কোচ সার্জি বারজুয়ান ম্যাচের পর বলেন, ‘আমাকে বলা হয়েছে, ওর একটু মাথা ঘোরাচ্ছিল। মাত্রই জানতে পেরেছি, ওকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর বাইরে আর কিছু এখন বলতে পারব না।’পরে বার্সেলোনা বিবৃতি দিয়ে নিশ্চিত করে তাকে হাসপাতালে নেওয়ার খবর, ‘প্রথমার্ধের বেশির ভাগ সময় সার্জিও আগুয়েরো বুকের ব্যথায় ভুগছিল এবং তার জায়গায় ফিলিপে কৌতিনিয়োকে নামানো হয়। পরে কার্ডিয়াক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।’ম্যানচেস্টার সিটি থেকে এই মৌসুমেই বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর এই মাসেই নতুন ক্লাবের হয়ে প্রথমবার মাঠে নামেন ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড। গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে তিনি বার্সেলোনার জার্সিতে প্রথম গোলের স্বাদ পান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories