রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

করোনা নিয়ে আবারও সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২১৩ বার

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আয়েশি ভাব ছেড়ে দেশবাসীকে আবারও সর্তক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

এ সময় শেখ হাসিনা বলেন, দেখা যাচ্ছে শীতকাল আসলেই পৃথিবীর সব দেশে আবার করোনাভাইরাস দেখা দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশে ইতোমধ্যে এর প্রাদুর্ভাব কিছুটা দেখা যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে।অসর্তক হলে দেশে আবারও করোনা পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এখন করোনা সংক্রমণ কমে আসায় সবার মধ্যে একটু আয়েশি ভাব এসে গেছে। এখন সময় এসেছে আবার সর্তকতা অবলম্বন করার। আর সর্তকতা অবলম্বন করতে পারলে ইনশাল্লাহ এই প্রাদুর্ভাব বাংলাদেশকে আক্রান্ত করতে পারবে না। শীতকাল আসলে একটু ঠান্ডা লাগলে সর্দি-কাশি হয়। সেদিকে সবাইকে একটু সর্তক থাকতে হবে।শেখ হাসিনা আরো বলেন, সমগ্র বাংলাদেশের মানুষকে এই ব্যাপারে সর্তক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। যেন আবার এই করোনার প্রাদুর্ভাব দেখা না দেয়। সবাইকে সাবধানে থাকতে হবে।সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাস্কটা অবশ্যই পরে থাকতে হবে। মাস্ক পরে থাকলে কেউ যদি সংক্রমিত হয়ে কথা বলতে আসে আপনি নিজে সংক্রমিত হবেন না। টিকা নেওয়া ব্যক্তিরাও অন্যকে সংক্রমিত করতে পারেন। ভ্যাকসিন যারা নিয়েছেন যদি তাদের কারো করোনা হয় তার মাধ্যমেও করোনা ছড়াতে পারে। এ বিষয়ে দেশবাসীকে এখন থেকে আরও সর্তক হওয়া উচিত। আরও প্রচার দরকার, মানুষকে সতর্ক করা দরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories