বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বিয়ের খবর অস্বীকার করলেন ক্যাটরিনা!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১১০ বার

বিয়ের গুঞ্জনে খবরের শিরোনাম হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রেমিক ভিকি কৌশলকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন। আসছে শীতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন ক্যাট-ভিকি।

এমন খবর ছড়িয়ে পড়েছে বি-টাউনে। যদিও বলিউড লাইফকে দেওয়া এক সাক্ষাৎকরে বিয়ের খবর অস্বীকার করেছেন ক্যাটরিনা। বিষয়টিকে গুঞ্জন বলে উল্লেখ করেছেন তিনি। এমন গুঞ্জনের কারণ কী? উত্তরে ক্যাটরিনা বলেন, ‘১৫ বছর ধরেই এই প্রশ্ন শুনছি।’

এর আগে গেল ১৮ আগস্ট তার আংটি বদলের খবর প্রকাশ করে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম। বলা হয়েছিল, সবকিছু ঠিক থাকলে আসছে শীতেই এক হচ্ছে চার হাত। বিয়ের জন্য বছর শেষের হিম আবহাওয়াকে বেছে নিয়েছেন ক্যাট-ভিকি। এরই মধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে গেছে।

ফ্যাশন ডিজাইনার সব্যসাচী ইতোমধ্যেই ক্যাটরিনার পোশাক বানানোর শুরু করেছেন। ক্যাটরিনা বেছে নিয়েছেন ‘র সিল্ক’ কাপড়ের লেহেঙ্গা। বলিউডে ভিকি ও ক্যাটরিনাকে নিয়ে গুঞ্জন চলছিল অনেক বছর থেকেই। প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তারা। কিন্তু আজ পর্যন্ত সম্পর্ক নিয়ে একটি মন্তব্যও করেননি।

কয়েক মাস আগেই গুঞ্জন উঠেছিল ক্যাট ও ভিকির বাগদান নিয়ে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ভিকি ও ক্যাটকে পিআর টিম থেকে বিবৃতির মাধ্যমে ঘোষণা করতে হয়, এ খবর মিথ্যা বানোয়াট। এবারও খবরটি অস্বীকার করেছেন ক্যাটরিনা।

একসঙ্গে বহু অনুষ্ঠানে দেখা গেছে তাদের। কিন্তু তাদের মাঝে বজায় রেখেছেন দূরত্ব। দুজনে একসঙ্গে ছুটি কাটাতেও বাইরে গিয়েছেন। তবে ছবি দিয়েছেন আলাদা। একসঙ্গে কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। শুরুর দিকে জনসম্মুখে এই তারকা জুটিকে শুরুতে একসঙ্গে দেখা না গেলেও বর্তমানে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories