সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

সাকিবের স্ত্রীর ইটের জবাবে মাশরাফীর ভাইয়ের পাটকেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১৬৪ বার

বাংলাদেশ দলের ক্রিকেটারদের খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে মাঠের বাইরের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন সাকিবপতœী উম্মে আহমেদ শিশির। তবে মাশরাফীর ভাই মোরসালিন বিন মোর্ত্তজা যেন ক্রিকেটারদের পক্ষ হয়েই শিশিরকে দিলেন পাল্টা খোঁচা।শিশির ফেসবুকে লিখেছিলেন, আমরা ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি। আমি অবাক হচ্ছি আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে কেনো জিততে পারিনি যখন আমাদের গতির তারকারা এবং কথিত সেরা উদ্বোধনী জুটি ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে তা আমার কৌতূহলী মন জানতে চায়। আমরা যদি সেই ভুলগুলো নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টকশো করতাম তাহলে আজ আমাদের এই ব্যর্থতা দেখতে হতো না।

শিশির তার ফেসবুক পোস্টে গতি তারকা বলতে কাদেরকে বুঝিয়েছেন তা স্পষ্ট না হলেও সেই বিশ্বকাপে টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার পারফরমেন্স তার মানের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না একদমই। আবার শিশিরের খোঁচা গায়ে লেগেছে মাশরাফীর ভাই মোরসালিনের। তিনি ফেসবুকে লিখেছেন, আমি একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাকে জানতে হবে যে, সেই বিষয় নিয়ে কথা বলার মতো জ্ঞান আমার আছে কি না। হাত ঠেলার অভ্যাস সবারই থাকে কিন্তু, নিজের জ্ঞানের পরিসীমা বুঝে কথা বলার অভ্যাস সবার থাকে না।২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের ওপেনার ছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। একটি ম্যাচে তামিমের সাথে লিটন দাসও ওপেন করেছিলেন। আর দলের পেস আক্রমণে মাশরাফীর সাথে ছিলেন সাইফুদ্দিন, মোস্তাফিজ ও রুবেল হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories