রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

জম্মু-কাশ্মীরে মিনিবাস খাদে, নিহত ১১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১১৫ বার

ভারতের জম্মু-কাশ্মীরে একটি মিনি বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কাশ্মীরের থাতরি থেকে দোদা জেলায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। জানা গেছে, বাঁক ঘুরতে গিয়েই সমস্যায় পড়ে বাসটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তারপরই বাসটি গড়িয়ে পড়ে যায় খাদে। উদ্ধারকারী দল আসার আগেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে উদ্ধারকারী দল এসে বাসের ভিতর থেকে যাত্রীদের বের করে নিয়ে আসে। দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতের প্রত্যেক পরিবারকে দুই লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories