২২ অক্টোবর রোজ শুক্রবার ব্যাপক উৎসব মূখর পরিবেশে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির কার্যক রী পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়।এতে দাতা সদস্য ৭ জন আজীবন সদস্য ২৪২ জন সাধারন সদস্য ৯১৭ জন মোট ১১৬৬ জন সদস্যর মধ্যে ১০৬৯ জন ভোটর ভোট প্রয়োগ করেন।নির্বাচনে সভাপতি পদে ৫৪৭ ভোট পেয়ে হালুয়াঘাট বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নাদিম আহমদ নির্বাচিত হয়েছেন,তার নিকট তম হালুয়াঘাট কৃষকলীগের সভাপতি শাহবদ্দিন ওমর সাকী ভোট পেয়েছেন ৫০৫, সাধারন সম্পাদক পদে ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন বাচ্চু,তার নিকট তম শাহিনুর রহমান শাহিন পেয়েছেন ১৭৮ ভোট।অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ সভাপতি মোঃ আবু বক্কর ছিদ্দিক মোল্লা,সহ সম্পাদক পদে মোঃ জসিম ভূঞা, দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম মনির,ক্রীড়া সম্পাদক তাজিকুলইসলাম,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহব উদ্দিন রতন,সমাজকল্যান সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ৩ জন হলেন, মোঃ মফিজুল ইসলাম বেগ শিশির,মনিরুজ্জামান মনির,ও মোঃ শেখ সাদি।প্রিসাইডিং অফিসার হিসাবে ছিলেন অধ্যাপক আবদুল কাদির,কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন হালুয়াঘাট আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আবদুর রশিদ,অধ্যাপক সুলতান আহমদ,ও প্রভাষক আলমগীর হোসেন পাভেল।সার্বক্ষনিক উপস্হিত থেকে সহযোগীতা করেন অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান।
Leave a Reply