বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ৬ কোটি ১ লাখ ৬০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১১৯ বার

দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে শনিবার (২৩ অক্টোবর) পর্যন্ত ৬ কোটি ১ লাখ ৬০ হাজার ৭৮১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুদ আছে ১ কোটি ৬৯ লাখ ১১ হাজার ৬৩৯ ডোজ। এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ২৬৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ২ লাখ ৬৪ হাজার ৫১৩ জন। শনিবার  দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৬ লাখ ৫ হাজার ১৪৫ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৬ হাজার ৭১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে দুই হাজার ২২৭ জনকে। পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৬২৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সাত হাজার ৯৮৬  জনকে।এ ছাড়া শনিবার সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৬০ হাজার ৭৬৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৫৬ হাজার ৫২২ জন। মডার্নার টিকা প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে তিন হাজার ৩০৪ জনকে।এ পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৬০ লাখ ২১ হাজার ৭৪৬ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories