রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সেপ্টেম্বরে গড় মূল্যস্ফীতি বেড়ে ৫.৫৯ শতাংশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১১৯ বার

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের নিত্যপণ্যের বাজারেও। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশের চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ক্রেতাদের অভিযোগ বাজারে নিত্যপণ্যের দাম তাদের ক্রয়ক্ষমতার বাইরে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে জানা গেছে, সবশেষ সেপ্টেম্বর মাসে গড় মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৫ দশমিক ৫৯ শতাংশ দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ।

মূল্যস্ফীতি গড়ে ৫ দশমিক ৫৯ শতাংশ হওয়ার অর্থ হচ্ছে গত বছরের সেপ্টেম্বরে যে পণ্যটি ১০০ টাকায় ক্রয় করা যেত, সে পণ্য ক্রয় করতে এ বছরের সেপ্টেম্বরে ক্রেতাদের ব্যয় করতে হচ্ছে ১০৫ টাকা ৫৯ পয়সা।

বিবিএস ওয়েবসাইটে মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, শহর ও গ্রাম উভয় জায়গাতেই খাদ্য ও খাদ্যবহির্ভূত সকল প্রকার নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়ে ৫ দশমিক ২১ শতাংশ হয়েছে, আগের মাসে যেটি ছিল ৫ দশমিক ১৬ শতাংশ। এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে হয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ, আগের মাসে যেটি ছিল ৬ দশমিক ১৩ শতাংশ।

বিবিএসের তথ্য সূত্র মতে, মানুষের নিত্যপণ্যের চেয়ে খাদ্যবহির্ভূত পণ্যের পেছনে বেশি টাকা ব্যয় হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, আসবাব ও বিনোদনের পেছনেও ব্যয় বৃদ্ধি পেয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories