রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতে ইসলামীর গণমিছিল সাউথ এশিয়ান প্যারেড ৯ আগস্ট জ‍্যাকসন হাইটসে চীনের অর্থনীতি ও উন্নয়নে নতুন পদক্ষেপের নির্দেশ লি কেকিয়াংয়ের ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশের জনগণ: পেজেশকিয়ান দীর্ঘ ৩২ বছর পর আবারও চালুর পথে কুমিল্লা বিমানবন্দর বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করলো যুক্তরাষ্ট্র এনসিপির বিরুদ্ধে নওগাঁয় ছাত্রদল-যুবদলের মশাল মিছিল এবার ছেলের পরিচালনায় পর্দায় ফিরবেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় টিএফআই সেল তদন্তে নতুন তথ্য: চিফ প্রসিকিউটর ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় আইসিইউতে রওশন এরশাদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১২১ বার

দ্বিতীয় দফায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।তিনি জানান, কয়েকদিন আগে আবারও রওশন এরশাদের শারীরিক অবস্থা অবনতি ঘটে। এ কারণে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তাছাড়া দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার পরিচর্যা ঠিক মতো হয়নি। তাই আবার অসুস্থ হয়ে পড়েছেন।

জাপা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিবিদ।জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন। বাবা এরশাদের মৃত্যুর পর ছেলে রাহগির আল মাহি সাদ রংপুর-৩ আসন থেকে উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।এর আগে ২৩ মে টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন রওশন এরশাদ। দ্বিতীয় দফায় গত ১৪ আগস্ট থেকে টানা ৭০ দিনের মতো হাসপাতালে চিকিৎসাধীন আছেন রওশন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories