রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম

আ.লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২০৬ বার

আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকারের অধীনে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। রোববার (২৪ অক্টোবর) সকালে সিলেট ও সুনামগঞ্জ সফরকালে হযরত শাহজালাল (রঃ)- এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে নির্বাচনের কোনো পরিস্থিতি নেই। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। অনির্বাচিত, অবৈধ এই সরকার নির্বাচন নিয়ে খেলা করে গত দুই মেয়াদ ক্ষমতায় আছে। যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে, আমরা তখনই নির্বাচনে অংশ নেবো।  তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি, আওয়ামী লীগের অধীনে অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যে কারণে, নির্বাচনকালীন  নিরপেক্ষ সরকার, নির্দলীয় একটি সরকার এবং সেই সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন থাকলে আমরা অবশ্যই অংশ নেবো। মূলত; আমরা এ জন্যই আন্দোলন করে যাচ্ছি। ’ মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সদস্য সচিব মিফতা সিদ্দিকীসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্লেনযোগে সকালে সিলেটে পৌঁছে দুই অলির মাজার জিয়ারত শেষে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিয়ে বিকেলে ঢাকায় ফিরে যাবেন।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories