রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিয়েতে গড়িমসি, প্রেমিকের জিহ্বা কাঁটলেন প্রেমিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১৪০ বার

ঢাকার ধামরাইয়ে বিয়েতে গড়িমসি করায় প্রেমিকের জিহ্বা কেটে রাখার অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ফড়িঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত প্রেমিক সাইফুল ইসলাম স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাইফুল একই এলাকার রহমত আলীর ছেলে।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সাইফুলের সঙ্গে একই এলাকার এক তরুণীর (২৫) প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সাইফুল। কিন্তু বিয়ে না করে দিনের পর দিন সময়ক্ষেপণ করতে থাকলে প্রেমিকা ক্ষিপ্ত হন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে প্রেমিকার বাড়িতে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্তরঙ্গ মুহূর্তে ব্লেড দিয়ে প্রেমিকের জিহ্বা দ্বিখণ্ডিত করেন ওই তরুণী। পরে তার স্বজনরা সাইফুলকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়লে সাইফুলকে মৃত ভেবে ঘরের মেঝেতে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যান সবাই। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।পরে ঘটনাস্থলে গিয়ে প্রেমিকের কেটে রাখা জিহ্বা উদ্ধার করে পুলিশ। তবে ওই বাড়িতে কাউকে না পাওয়ায় ঘটনায় জড়িতদের আটক করা যায়নি।ধামরাই থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, এ ধরনের একটি ঘটনা ফড়িঙ্গাতে ঘটেছে। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই তন্ময়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories