রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নাম পাল্টাচ্ছে ফেসবুক !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৮০ বার

কী এমন হলো যে নাম বদলে ফেলতে চাইছে ফেসবুক। নাম পরিবর্তনের পরিকল্পনা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফেসবুক। আগামী ২৮শে অক্টোবরে বার্ষিক সম্মেলনে এ বিষয়ে কথা বলতে পারেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। মঙ্গলবার নাম পরিবর্তনের বিষয়টি জানিয়েছে তথ্য প্রযুক্তি ম্যাগাজিন দ্য ভার্জ।ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে এ পরিবর্তন আসতে পারে। ফেসবুকের নতুন নাম হতে পারে ‘মেটাভার্স’। মূলত নিজেদের পুনর্গঠিত করতেই ফেসবুকের এ নাম পরিবর্তনের উদ্যোগ।

ভার্জের প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর ফেসবুক তাদের কর্মীদের নিয়ে একটি সম্মেলন করে যার নাম ‘কানেক্ট’। চলতি বছরের সম্মেলন আগামী ২৮শে অক্টোবর হওয়ার কথা। ওই সম্মেলনে ফেসবুকের প্রধান কর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। তার আগেই হয়তো নতুন নাম জানা যেতে পারে।
 
‘মেটাভার্স’ নামের অর্থ হলো ভার্চ্যুয়াল জগৎ। যেখানে ইন্টারনেটের মাধ্যমেই এ জগতের সঙ্গে যুক্ত হওয়া যাবে। এ জগৎ বাস্তবতার সঙ্গে ডিজিটাল সংমিশ্রণ। ভার্চ্যুয়াল রিয়েলিটি অথবা অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে গড়ে ওঠার কারণে এই জগৎ ব্যবহারকারীদের নিজেকে আরও জীবন্ত মনে হবে।
 
এদিকে, সম্প্রতি ফেসবুক অনেক ব্যবহারকারীকে নতুন একটি নোটিফিকেশন দিয়েছে। ওই নোটিফিকেশনে বলা হয়েছে, ২৮শে অক্টোবরের মধ্যে ‘ফেসবুক প্রোটেক্ট’ নামে একটি ফিচার ‘টার্ন অন’ বা ‘চালু’ না করলে অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। নোটিফিকেশন পাওয়ার পর ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, ফেসবুক প্রোটেক্ট কী এবং কীভাবে কজ করে।

এদিকে, গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিশ্বজুড়ে বিস্ময় প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারীরা। এ নিয়ে অনেকে স্ট্যাটাস দিচ্ছেন। অনেকের ধারণা বিষয়টি গুজব বা ভুয়া খবরও হতে পারে।ফেসবুকেই আসছে ফেসবুক নাম বদলানোর মিথ্যা খবর?ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’-এর এই প্রশ্নের জবাবে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘উড়ো খবর নিয়ে মন্তব্য করে না ফেসবুক। উড়ো খবরটি একদম উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।’তার মানে ফেসবুক সত্যি সত্যি তার নাম পরিবর্তন করতে চাইছে এবং এ বিষয়ে অনেক দূর এগিয়েও গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories