রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করবে না এডিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৬৪ বার

এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০৩০ সালের মধ্যে জলবায়ু প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল সদস্য দেশগুলোর (ডিএমসি) জন্য ১০০ বিলিয়ন ডলার অর্থায়নের যে পরিকল্পনা ঘোষণা করেছিল তার অনুমোদন করেছে সংস্থাটি। তবে নতুন করে আর কোনও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করবে না সংস্থাটি তারা মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কার্বন নিঃসরণের পরিমাণ কমানোকে বেশি গুরুত্ব দিচ্ছে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া এ তথ্য জানান।

এতে বলা হয়, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আর এ কারণেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক উন্নয়নে বিদ্যুতের ভূমিকা মুখ্য। কিন্তু বিদ্যুৎ উৎপাদন নীতি জলবায়ু ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলেছে। এডিবির নতুন জ্বালানি নীতি আমাদের উন্নয়নশীল সদস্য দেশগুলোকে (ডিএমসি) নির্ভরযোগ্য, সাশ্রয়ী মূল্যে ও পরিবেশবান্ধব জ্বালানি দিতে সহায়তা করবে।তিনি আরও বলেন, আমরা দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি- এডিবি নতুন কোনও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আর অর্থায়ন করবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories