মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৯৪ বার

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলায় আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে সুপার টুয়েলভে উঠেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই জয়ে আসর থেকে ছিটকে পড়েছে নেদারল্যান্ডস।বুধবার আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে  দলীয় ১০ রানের আগেই আউট হয়ে শূন্য রানে ড্রেসিংরুমে ফেরেন তিন টপ অর্ডার ব্যাটার। রানের খাতা খোলার আগেই পল স্টার্লিংয়ের বলে আউট হন কুশল পেরেরা। তিনে নামা দিনেশ চান্ডিমালও টেকেননি বেশিক্ষণ। ৬ রান করে ফেরেন তিনি। ইনিংসের দ্বিতীয় শূন্য করেন আভিষ্কা ফার্নান্দো।

চতুর্থ উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ওপেনার পান্থুম নিশাঙ্কা। ৪৭ বলে ৭১ করে আউট হন মার্ক অ্যাডায়ারের শিকার হন হাসারাঙ্গা। ছয়ে নামা ভানুকা রাজাপাকসাও পারেনি ১ রানের বেশি করতে। একপাশ আগলে রেখে খেলা নিশাঙ্কা দলীয় ১৫৭ ও ব্যক্তিগত ৬১ রানে জশ লিটল বলে আউট হন। লঙ্কান দলে আর কেউ পারেনি বলার মতো কোন স্কোর গড়তে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
বল হাতে আইরিশদের সফল বোলার জশ লিটল ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট।১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটাও হয়েছে বেশ সাদামাটা। দুই ওপেনার কেভিন ও’ব্রায়েন ও পল স্টার্লিং কেওই করতে পারেনি ডাবল ডিজিট স্কোর। শুধু দুই ওপেনারই না অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনি ও আগের ম্যাচের ডাবল হ্যাট্রিক পাওয়া কুর্টিস ক্যাম্পার ছাড়া আর কেও পার করতে পারেনি ১০ রানের কোটা। লাহিরু কুমারার বলে দলীয় ৯৪ রানে বালবিরনি ফেরেন ব্যাক্তিগত ৪১ রানে।এছাড়া ক্যাম্পার করেন ২৪ রান। তামের ঘরের মতো ভেঙে পড়া আইরিশ ব্যাটিং লাইন আপ লঙ্কান বোলিংয়ের ওপর পারেনি আর কোন প্রতিরোধ গড়ে তুলতে। ফলে আয়ারল্যান্ডের সবকটি উইকেট হারিয়ে স্কোর থামে ১০১ রানে।

সংক্ষিপ্ত স্কোর
টস : আয়ারল্যান্ডশ্রীলঙ্কা : ১৭১/৭ (২০ ওভার)
হাসারাঙ্গা ৭১, নিসাঙ্কা ৬১
লিটল ২৩/৪, অ্যাডায়ার ৩৫/২আয়ারল্যান্ড : ১০১/১০১৮.৩ (- ওভার)
বালবির্নি ৪১, ক্যামফার ২৪
থিকশানা ১৭/৩, কুমারা ২২/২, চামিকা ২৭/২ফল : শ্রীলঙ্কা ৭০ রানে জয়ী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories