রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম

মুন্সিগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর মারা গেল দগ্ধ বোন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৫৯ বার

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি বহুতল বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় ভাইয়ের পর বোনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন মারা যায় শিশু আয়েশা (৪)। এর আগে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আয়েশার ভাই আয়াত (১)। এ ঘটনায় তাদের মা খাদিজা আক্তার মিম (২৮) হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়া মৃধাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।পুলিশ, ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে হঠাৎ স্থানীয় ব্যবসায়ী বাপ্পি মৃধার বাড়ির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় স্বামী বাপ্পি বাইরে থাকলেও দুই সন্তানসহ ঘরে ছিলেন খাদিজা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্লাটে। এসময় খাদিজার চিৎকার ও আগুনের ধোঁয়া দেখে বাড়িতে থাকা স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের ঘর থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে দুই শিশুকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে পথিমধ্যে এক বছরের শিশু আয়াত মারা যায়। মা খাদিজাসহ অপর শিশুর অবস্থা আরও গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories