টাঙ্গাইলের কালিহাতীতে অভিশপ্ত আগষ্ট মঞ্চায়িত করলো পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮ টায় কালিহাতী থানা প্রাঙ্গনে থানা পুলিশের আয়োজনে ১৫ আগস্টের বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যার ঘটনা নিয়ে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজিত ও পরিবেশনায় নাটকটি পরিবেশিত হয়েছে।
নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়েছে নাটকে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড, করুণ আর্তনাদ, ষড়যন্ত্রসহ সর্বদিক সুচারুভাবে উপস্থাপন করা হয়েছে। এটি দর্শক হৃদয়ে নাড়া দিয়েছে। কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, পঁচাত্তরের ১৫ আগষ্টের সেই কালরাতের ঘটনার আদ্যোপান্ত বাংলার জনতাকে জানান দিতেই ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের স্যারের পরিকল্পক, গবেষক ও তথ্য সংকলক ।এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply