মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৯৩ বার

বাংলাদেশ ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে আগেই একটি পা দিয়ে রেখেছে স্কটল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হতো টাইগারদের। এই কঠিন সমিকরণে দাড়িয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম রাউন্ডের ম্যাচে ওমানের মুখোমুখি হয়ে বাংলাদেশ। নিজেদের বাঁচা মরার লড়াইয়ে ওমানকে ২৬ রান হারিয়েছে টাইগাররা।১৫৪ রান লক্ষ্য খেলতে নেমে ২০ ওভার  ৯ উইকেট হারিয়ে ওমান সংগ্রহ করে ১২৭ রান।

এর আগে ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ভালো শুরু পায়নি বাংলাদেশ।  বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিকদের সামনে ১৫৪ রান লক্ষ্য দেয় টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রানে অল আউট হয়েছে লাল-সবুজরা।ব্যাটিং এ নেমে ২১ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার নাইম শেখকে নিয়ে তৃতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। দুজনে মিলে বল খরচ করেন মাত্র ৫৩টি।১৪তম ওভারের তৃতীয় বলে রান আউট হয়ে বিদায় নেন সাকিব। এই জুটি ভাঙার পর নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন দ্রুব দ্রুত ফিরে যান। ৪ বলে ৩ রান তুলেন সোহান। ৫ বল খেলে আফিফ করেন ১ রান। অন্যদিকে ১২২ রানের মাথায় আউট হন নাইম।সৌম্য সরকারের জায়গায় সুযোগ পেয়েই বাজিমাত নাঈমের। ৫০ বলে ৬৪ রান আসে তার ব্যাট থেকে। তিনটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি।১৯তম ওভারের প্রথম বলেই ফিরে যান আট নম্বরে ব্যাট করতে নামা মুশফিকুর রহিম। ৪ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। পরের বলেই বিদায় নিতে হয় মোহাম্মদ সাইফ উদ্দিনকে।শেষ ওভারের তৃতীয় বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ। ১০ বলে ১৭ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। একটি করে ছক্কা ও চার হাঁকান তিনি। ওভারের শেষ বলে আউট হতে হয় মোস্তাফিজুর রহমানকে। ৩ বলে ২ রান করে মাঠ ছাড়েন তিনি। ৩ বলে ১ রান করে ক্রিজে ছিলেন তাসকিন আহমেদ।ওমানের পক্ষে ফায়াজ বাট ও বিলাল খান তিনটি করে উইকেট তুলেন। কালিমুল্লাহ পেয়েছেন দুই উইকেট। অধিনায়ক জিশান মাকসুদ একটি উইকেট আদায় করেন।সংক্ষিপ্ত স্কোরটস : বাংলাদেশবাংলাদেশ : ১৫৩/১০ (২০ ওভার)
নাঈম ৬৪, সাকিব ৪২, রিয়াদ ১৭
বিলাল ১৮/৩, ফায়াজ ৩০/৩, কলিমউল্লাহ ৩০/২ওমান : ১২৭/৯ (২০ ওভার)
জতিন্দর ৪০, প্রজাপতি ২১, জিশান ১২, নাদিম ১৪*
মুস্তাফিজ ৩৬/৪, সাকিব ২৮/৩, সাইফউদ্দিন ১৬/২, মেহেদী ১৪/১ফল : বাংলাদেশ ২৬ রানে জয়ী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories