বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে ৬ কেজি গাজাসহ ৪ কারবারী গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৭৮ বার

টঙ্গীর মরকুন এলাকা থেকে ৬ কেজি গাজাসহ ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো, রিপন মিয়া (২১), মনির (৩২), হযরত আলী (২৮) ও সুমন মিয়া (২০)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের শেষে গতকাল মঙ্গলবার গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত সোমবার রাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন কারবারী ওই এলাকায় অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একদল সদস্য মরকুন মাস্টার পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় উল্লেখিত ৪ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা সটকে পড়ে। পরে তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়। তারা বহু দিন যাবৎ টঙ্গী ও এর আশপাশের মাদকের পাইকারী ও খুচরা ব্যবসা চালিয়ে আসছে বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাভেদ মাসুদ বলে বিষয়টি নিশ্চিত করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories