শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

কসবা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১১৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী  মো. গোলাম হাক্কানীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।সোমবার প্রতীক বরাদ্দের দিনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রা‏হ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান লিখিত ভাবে এ ঘোষণা করেন। সংরক্ষিত নারী কাউন্সিলর হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন নয় জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন।

পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, কসবা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দুই নভেম্বর। নির্বাচনটি হবে ইভিএম এর মাধ্যমে।সংরক্ষিত নারী কাউন্সিলর হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন সংরক্ষিত এক নং ওয়ার্ড থেকে তিনজন, দুই নং ওয়ার্ড থেকে চারজন এবং তিন নং ওয়ার্ড থেকে দুই জন। তারা প্রত্যেকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৩৬ জন। তাদের মধ্যে দুই নং ওয়ার্ড থেকে মো. আবদুল আউয়াল এবং ৭ নং ওয়ার্ড থেকে প্রনব সাহা মনোনয়ন প্রত্যাহার করায় ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে আরো জানা গেছে, কসবা পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৯ হাজার ১৬৩জন। এদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৭২৯, মহিলা ভোটার ১৪ হাজার ৪৩৩ জন এবং তৃতীয় লিঙ্গ একজন রয়েছেন।  নির্বাচনী কেন্দ্রের সংখ্যা রয়েছে ১০টি।নব নির্বাচিত মেয়র মো. গোলাম হাক্কানী বর্তমানে কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক। ১৯৮২ সালে তিনি সৈয়দাবাদ আর্দশ মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আসেন। এর পর ১৯৮৪ সালে থেকে তিনি কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত পরপর দুইবার কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৯৫ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত কাউন্সিলরদের ভোটে পরপর দুই বার উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সাল হতে ব্রা‏‏হ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের দুইবার ওর্য়াকিং বোর্ডের সদস্য ছিলেন। ২০১৩ সালে তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories