শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

বৈরী আবহাওয়ার সেন্টমার্টিনে আটকা পর্যটকরা ফিরছেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৮৩ বার

বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দুদিন সেন্টমার্টিনে আটকে থাকা ৩ শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরছেন।জানা যায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছেন পর্যটকরা। এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে ৪০ জনের যাত্রীবাহী একটি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, আবহাওয়া ভালো থাকায় দ্বীপে আটকা পড়া পর্যটকরা সকাল থেকে ফিরতে শুরু করেছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে সেন্টমার্টিনে আটকা পড়েছিল তিনশর বেশি পর্যটক। যাতে তারা ঠিকমতো টেকনাফে পৌঁছায় সে ব্যাপারে খোঁজখবর রাখছি।সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, মঙ্গলবার সকাল ৭ থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১৪টি ট্রলারে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন। তার মধ্যে তিনশ পর্যটক ছিল। যারা বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে দুদিন ধরে আটকা পড়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories