সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

টিকা পেতে ৫ কোটি ৪৮ লাখ মানুষ নিবন্ধন করেছেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৫০ বার

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা পেতে সারাদেশে এ পর্যন্ত প্রায় ৫ কোটি ৪৮ লাখ মানুষ নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ১৮৮ জন এবং দ্বিতীয় ডোজের নিয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৯৩ জন।আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে ১৯ অক্টোবর পর্যন্ত টিকা নিতে মোট নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৮২৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৬৮ হাজার ৩০৭ জন নিবন্ধন করেন।স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে এ পর্যন্ত ৫ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৭৮১ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২ কোটি ৭ লাখ ৪৪ হাজার ৭২৪ জন, আর নারী ১ কোটি ৮০ লাখ ৯৩ হাজার ৪৬৪ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ১৬২, আর নারী ৮৪ লাখ ২৩ হাজার ৪৩১ জন।এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৫১২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৯৯০ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৭৩১ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৮৯ হাজার ৫৪৮ ডোজ।চলতি বছরের ২৭ জানুয়ারি করোনা প্রতিরোধে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories