শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

হামলায় জড়িতদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৯৬ বার

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় যারা জড়িত ‘তাদের অবশ্যই ধরতে হবে’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে ‘যত দ্রুত সম্ভব’ অ্যাকশন নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যত দ্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে বলেছেন তিনি। ‘ধর্ম নিয়ে কেউ যাতে বাড়াবাড়ি না করেন’- সেজন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কিছু লিখলেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানো থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কুমিল্লার ঘটনায় তদন্ত হচ্ছে। শিগগিরই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। অপরাধীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।এদিকে রংপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে ও কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories