সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

নামিবিয়াকে সহজেই হারাল শ্রীলংকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২১৮ বার

সোমবার  টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার মুখোমুখি হয়েছে নামিবিয়া। লঙ্কান বোলারদের চাপে নামিয়ার দলীয় ৯৬ রানেই গুটিয়ে গেছে নামিবিয়া।৯৭ রানের মামুলী টার্গেট ৩৯ বল বাকি থাকতেই পূরণ করে ফেলেছে শ্রীলংকা। দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে লঙ্কানরা।

এই সহজ লক্ষ্যের তাড়ায় অবশ্য শুরুটা ভালো হয়নি শ্রীলংকার। ১৮ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা।দ্বিতীয় ও তৃতীয় ওভারে যথাক্রমে ১১ ও ৫ রানে আউট হয়ে যান কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা।৬ষ্ঠ ওভারে দিনেশ চান্দিমালকে মাত্র ৫ রানে ফিরিয়ে দেন স্মিথ। এ সময় স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৬ রান।এমন বোলিং করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন নামিবিয়ান বোলাররা।কিন্তু আভিস্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসের অনবদ্য ব্যাটিংয়ে সহজ জয় পায় শ্রীলংকা। ভানুকা রাজাপাকসে রীতিমতো ঝড় তোলেন। ৪ বাউন্ডারি ও ২ ছক্কা হাঁকিয়ে মাত্র ২৭ বলে করেন ৪২ রান।অন্যদিকে ২ ছক্কার মারে ফার্নান্দো করেন ২৮ বলে ৩০ রান।এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় নামিবিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories